১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
৩১. রুমা কুপের ঘটনা
রাসূল (ﷺ) -এর মদীনায় আগমনের পূর্বে রুমা নামক কূপ থেকে মূল্য পরিশোধ ব্যতীত কেহই পানি পান করতে পারত না। হিজরতের পর মুহাজিরগণ পানির কষ্টে পতিত হলো। আর কূপটি ছিল ইয়াহুদির। সে এটাকে অধিক মূল্যে বিক্রি করতে চাইল। তখন রাসূল (ﷺ) তাকে বললেন তুমি কি ইহাকে জান্নাতের একটি কূপের বিনিময়ে বিক্রি করবে? তখন সে বলল, হে আল্লাহর রাসূল! আমার ও আমার পরিবার পরিজনের ইহা ছাড়া আর কোনো সম্বল নেই। আর এ সংবাদ যখন উসমান (রাঃ) -এর কাছে গেল তখন তিনি তাকে তিন হাজার পাঁচশত দিরহামে ক্রয় করে রাসূল (ﷺ) -এর কাছে গিয়ে বললেন, আপনি আমাকে তাই দিবেন যা তাকে দেয়ার কথা বলেছেন। তখন রাসূল (ﷺ) বললেন, হ্যা। উসমান (রাঃ) বললেন, আমি একে মুসলমানদের জন্য দান করে দিলাম। (তুহফাতুল আহওয়াজ বিশারহে সুনানুত তিরমিযী, ১০/১৯৬)
অপর বর্ণনায় আছে, রুমা কূপটির মালিক একজন ইয়াহুদি যিনি মুসলমানদের কাছে এর পানি বিক্রি করত। অতঃপর উসমান (রাঃ) তা ক্রয় করে ধনী-গরিব মুসাফির সকলের জন্য উন্মুক্ত করে দিলেন। (ফাতহুল বারী, ৫/৪০৮)
অপর বর্ণনায় আছে, রুমা কূপটির মালিক একজন ইয়াহুদি যিনি মুসলমানদের কাছে এর পানি বিক্রি করত। অতঃপর উসমান (রাঃ) তা ক্রয় করে ধনী-গরিব মুসাফির সকলের জন্য উন্মুক্ত করে দিলেন। (ফাতহুল বারী, ৫/৪০৮)