hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

৫৪. উসমান (রাঃ) ও কবর

উসমান (রাঃ)যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কান্নাকাটি করতেন। এতে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হলো, আপনি জান্নাতজাহান্নামের কথা মনে করেন এবং এ কারণে এত কান্নাকাটি করেন? তিনি বললেন, রাসূল (ﷺ) বলেছেন, আখিরাতের প্রথম ধাপ হলো কবর, যদি এখান থেকে মুক্তি পাওয়া যায় তাহলে পরবর্তী সকল ধাপে মুক্তি পাওয়া সহজ হবে। আর যদি এখান থেকে মুক্তি না পাওয়া যায়, তাহলে পরবর্তী ধাপে মুক্তি পাওয়া কষ্টকর হবে। তিনি আরো বলেন, নবী (ﷺ) যখন কারো দাফন শেষ করে তার কবরের পাশে দাড়াতেন তখন তিনি বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর তার দৃঢ়তার জন্য প্রার্থনা কর। কেননা, এখন তাকে জিজ্ঞাসা করা হবে। (ফাযায়েলুস সাহাবা- ৭৭৩)