hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

১৩২. শাহাদাতের ধারপ্রান্তে উসমান (রাঃ)

কিনানা ইবনে বাসার নামক আর এক ব্যক্তি অগ্রসর হয়ে তার মুবারক কপালে লোহার ডাণ্ডা মারলো। এত জোরে মারলো, যার ফলে তিনি পাশের দিকে পড়ে গেলেন। তখনও তিনি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ উচ্চারণ করছিলেন। সুদান ইবনে হামরান মুরাদী দ্বিতীয় আঘাত হানলো। এ আঘাতে রক্তের নদী বয়ে গেল। আমর ইবনুল হাসান নামক আর এক নরপিশাচ তার বুকের উপর চড়ে বসল এবং শরীরের বিভিন্ন অংশে বর্শা দ্বারা পরপর নয়টি আয়াত করল। আর এক নরাধম অগ্রসর হয়ে তরবারির আঘাত হানলো। প্রিয়তমা পত্নী নাইলা মহা পাশে বসেছিলেন। তিনি নিজের হাতের উপর তরবারির এই আঘাত রুখতে চাইলেন। তাঁর তিনটি অংগুলি কেটে আলাদা হয়ে গেল। তরবারীর এই আঘাতে উসমান (রাঃ) এর জীব প্রদীপ নির্বাপিত হলো। খলিফায়ে রাশেদের অসহায় মৃত্যুতে সমগ্র বিশ্ব প্রকৃতি মাতম করে উঠল। মজলুমের রক্তপ্রবাহে আকাশ ও পৃথিবী অশ্রু বিসর্জন করল। ভবিষ্যৎ স্রষ্টা ঘোষণা করলেন, যে রক্তপিপাসুর তরবারি আজ উন্মুক্ত হলো তা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং ফিতনা ও ফাসাদের যে দুয়ার আজ খুলে গেল তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাহাদাতের সময় উসমান (রাঃ) কুরআন তিলাওয়াত করছিলেন। কুরআন সামনে উন্মুক্ত ছিল। যে আয়াতটি তাঁর মজলুম রক্তে রঞ্জিত হয়েছিল সেটি হচ্ছে।

فسيكفيكهم الله وهو الشييع العليم -

আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তিনি শ্রবণকারী ও জ্ঞাত। (তারিখুল তাবারী, ৫/৩৯৮)