hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

১৬. উসমান (রাঃ)কে হত্যার প্রচেষ্টা

উসমান (রাঃ) আল্লাহর রাসূলের পয়গাম নিয়ে কুরাইশদের কাছে গেলেন। কুরাইশরা তাকে হত্যা করতে চাইল। আবান ইবনে সাঈদ ইবনে আস তাকে নিরাপত্তা দিলেন। ফলে তারা তাকে হত্যা করতে পারেনি। আবান তাকে নিরাপত্তা দিয়ে ঘোষণা করল, হে কুরাইশ সম্প্রদায়! উসমান (রাঃ) আমার জিম্মায়। সুতরাং তোমরা উসমান (রাঃ) থেকে বিরত থাক।

(মাওসুয়াতুল গাযওয়াত লি মুহাম্মাদ আহমদ, ৩/১৯৩, ১৯৪)