hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৯. উসমান (রাঃ) -এর হাবশায় হিজরত

যখন মক্কার ভূমিতে মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল তখন রাসূল (ﷺ) মুসলমানদেরকে হাবশায় (আবিসিনিয়ায়) হিজরতের অনুমতি দিলেন। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি পরিবার-পরিজন নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেছেন। তিনি হলেন উসমান (রাঃ)। উসমান (রাঃ)-কে স্বপরিবারে হাবশায় হিজরত করতে দেখে যে ব্যক্তি নবী (ﷺ)-কে এ সংবাদ দিয়েছিল তাকে তিনি বলেছিলেন, “তাদের দুজনের সাথী হলেন আল্লাহ তাআলা। আর উসমান (রাঃ)হলেন লুতের (আ:) পরে এমন ব্যক্তি যিনি পরিবার নিয়ে হিজরত করেছেন। (উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃঃ ২৫)