১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৫
৭২. উসমান (রাঃ) এর আঙ্গুল থেকে রাসূলের আংটি পড়ে গেল
রাসূল (ﷺ) যখন অনারবদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য পত্র লেখার ইচ্ছা করলেন, তখন এক ব্যক্তি তাকে বললেন, তারা সীল মোহর ছাড়া পত্র গ্রহণ করবে না। অতঃপর রাসূল (ﷺ) নিজের জন্য রৌপ্য দিয়ে একটি আংটি তৈরি করতে নির্দেশ দিলেন, যা তিনি সব সময় আঙ্গুলে রাখতেন। আর তাতে তিন লাইনের একটি নকশা অংকিত ছিল। প্রথম লাইনে মুহাম্মাদ, দ্বিতীয় লাইনে রাসূল (ﷺ) এবং তৃতীয় লাইনে আল্লাহ। আর লাইনগুলো নিচ থেকে উপরের দিকে পড়লে, শেষ লাইনে মুহম্মদ, মাঝের লাইনে রাসূল, আর প্রথম লাইনে আল্লাহ। এ আংটি রাসূল (ﷺ) -এর হাতে থাকত। অতঃপর যখন আবু বকর (রাঃ) খলিফা নির্বাচিত হন তখন তিনি এর দ্বারা সীল মোহর দিতেন। এরপর উমর এ খলিফা নির্বাচিত হলে তিনিও এর দ্বারা সীল মোহর দিতেন। অতঃপর উসমান (রাঃ) খলিফা নির্বাচিত হয়ে এর দ্বারা ছয় বছর সীল মোহর করলেন। অতঃপর তিনি মুসলমানদের পানির জন্য একটি কূপ খনন করলেন। (যার নাম বিরে আবিস্য)। তা মদীনা থেকে দুই মাইল দূরে অবস্থিত। আর তাতে ছিল অল্প পানি, তাই উসমান (রাঃ) একদিন সেখানে গেলেন এবং কূপের কিনারে বসলেন। অতঃপর তিনি আংটিসহ তাতে পড়ে গেলেন এবং তার হাত থেকে আংটিটি কূপে পড়ে গেল। তখন সকলে মিলে তা কূপের মধ্যে খুঁজলেন এবং কূপের সব পানি সরিয়ে ফেললেন। তবুও তার সন্ধান মিলল না। অতঃপর যে তা এনে দিতে পারবে তার জন্য তিনি বড় ধরনের পুরস্কারও ঘোষণা করলেন। কিন্তু তাতেও তিনি নিরাশ হলেন তখন তিনি অনুরূপ নকশা খচিত একটি আংটি বানালেন, যা নিহত হওয়া পর্যন্ত তার আংগুলে ছিল। অতঃপর এ আংটিটিও হারিয়ে যায়। আর তা কে নিয়েছে। তা আর জানা যায়নি। (তারাজুমুল খলিফায়ির রাশিদীন লি মুহাম্মাদ রেজা, পৃঃ ৬২)