hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

২০. উসমান (রাঃ) -এর প্রতি অহেতুক ভুল ধারণা

হুদাইবিয়ায় অবস্থানরত সাহাবীদের কাছে এ সংবাদ ছড়িয়ে পড়ল যে, উসমান (রাঃ) বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। সাহাবীরা রাসূল (ﷺ) কে বললেন, হে আল্লাহর রাসূল! উসমান (রাঃ) বাইতুল্লাহে পৌছে কাবা তাওয়াফ করেছেন। তখন রাসূল (ﷺ) বললেন, আমার মনে হয় না যে, আমরা বাধাগ্রস্ত আর উসমান (রাঃ) তাওয়াফ করবে। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল! সে তো বাইতুল্লাহ শরীফ চলে গেছে। সুতরাং তাকে কিসে বাধা দিবে? রাসূল (ﷺ) তো বললেন, তার সম্পর্কে আমার ধারণা হলো যে, আমরা তাওয়াফ না করা পর্যন্ত সে তাওয়াফ করবে না। অতঃপর যখন উসমান (রাঃ) হুদাইবিয়ায় ফিরে আসলেন তখন সাহাবীরা তাকে বললেন, হে আব্দুল্লাহ তুমি কি বাইতুল্লাহ হতে আরোগ্য লাভ করেছ? তখন উসমান (রাঃ) বললেন, তোমরা আমার ব্যাপারে যা ধারণা করছ তা কতইনা খারাপ। যদি তারা আমাকে এক বছর আটকে রাখত তার পরও তাওয়াফ করতাম না। কেননা, রাসূল (ﷺ) হুদাইবিয়ায় অবস্থানরত। কুরাইশরা আমাকে তাওয়াফ করার সুযোগ দিয়েছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। (মাগাযিল ওয়াকৃিদি, পৃঃ ১৬২)