hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

৪৫. গভর্ণরদের প্রতি চিঠি

উসমান (রাঃ)সকল গভর্ণরদের কাছে সর্বপ্রথম যে পত্র পাঠালেন। তাতে তিনি লিখলেন, নিশ্চয় আল্লাহ তায়ালা নেতাদের এ নির্দেশ দিয়েছেন যে, তারা যেন প্রজাদের সেবক হিসেবে কাজ করে এবং তারা যেন শোষণকারী

হয়। এই উম্মতের প্রথম যুগের নেতারা জনগণের সেবক ছিলেন। তারা শোষণকারী হিসেবে তৈরি হন নি। তবে অচিরেই তোমাদের শাসকগণ শোষণকারী হিসেবে পরিণত হবে। তারা সেবক থাকবে না। যখন তারা এ রকম হবে তখন লজ্জা এবং আমানত এবং প্রতিশ্রুতি পালন ছিন্ন হয়ে যাবে। জেনে রাখ, সবচেয়ে বড় ইনসাফ হচ্ছে তোমরা মুসলমানদের সকল বিষয়ে খোঁজ-খবর নিবে। তোমাদের উপর তাদের যে হক রয়েছে তা আদায় করে দেবে এবং তাদের উপর তোমাদের যে দায়িত্ব রয়েছে তা তোমরা আদায় করে নেবে।