১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭১
৬৮. সহজ খাবার খেতেন
আমর ইবনে উমাইয়া আজ-জামরী থেকে বর্ণিত। তিনি বলেন, কুরাইশদের মধ্যে যারা বৃদ্ধ তারা খাজীর (এটা এক জাতীয় খাদ্য যা ছোট ছোট গোশতের টুকরা ও আটার মিশ্রণে তৈরি করা হয়) খেতে আসক্ত হয়ে পড়ত। একদিন আমি উসমান (রাঃ) এর সাথে রাতের খাবার খাচ্ছিলাম। খাজীর নামক খাবার যার পরিবেশন অত্যন্ত সুস্বাদু হয়েছিল, যা ইতোপূর্বে আমি দেখিনি। তাতে ছিল ছোট ভেড়ার পায়ের অংশ ও ঘি। তখন উসমান (রাঃ) আমাকে বললেন, তুমি এ খাবারকে কেমন মনে করছ? আমি বললাম, এটা উত্তম খাবার যা ইতোপূর্বে খাইনি।
অতঃপর উসমান (রাঃ) বললেন, আল্লাহ উমর ইবনে খাত্তাবের উপর দয়া করুন। তুমি কি উমরের সাথে এরূপ খাবার কখনো খেয়েছ? আমি বললাম, হ্যা। আমি মুখে খাবারের লুকমা পুড়ে দিচ্ছিলাম, তখন তা হাত থেকে পড়ে গেল। আর তাতে গোশত ছিল না। তাতে ঘি ছিল কিন্তু দুধ ছিল না। তখন উসমান (রাঃ) সুম বললেন, তুমি সত্য বলেছ। এরপর উসমান (রাঃ) বললেন, আল্লাহর শপথ! আমি তা কোনো মুসলমানদের সম্পদ থেকে ভক্ষণ করিনি; বরং আমি তা আমার সম্পদ থেকে ভক্ষণ করেছি। আর তুমি তো জান আমি কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী। আর এ সব সম্পদ ব্যবসায়লব্ধ সম্পদ। আমি খাবার খাওয়া থেকে বিরত হইনি। আমি বৃদ্ধ হয়েছি। আমি অধিক নরম খাবার পছন্দ করি। (তারাজুমুল খুলাফায়ির রাশিনি লি মুহাম্মদ রেজা- ৩৩০)