hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

৮৪. তোমার বদান্যতায় তোমাকে তা দান করলাম

একদিন উসমান (রাঃ) মসজিদ হতে বের হলেন, তখন ত্বালহা ইবনে উবায়দুল্লাহর সাথে তার দেখা হলো। আর উসমান (রাঃ) ত্বাহার কাছে পঞ্চাশ হাজার দিরহাম পাইতেন। ত্বালহা উসমান (রাঃ) কে বললেন, আপনি আমার কাছে যে পঞ্চাশ হাজার দিরহাম পাওনা ছিলেন তা আমি এখন উপার্জন করতে সক্ষম হয়েছি। সুতরাং আপনি তা আমার কাছ থেকে নিয়ে নিন। উসমান (রাঃ) ই তাকে বললেন, আমি তোমার বদান্যতায় মুগ্ধ হয়ে তোমাকে তা দান করে দিলাম। (আল খলাফায়ুর রাশিদীন, পৃঃ ৪০৭)