hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

৯১, তিনি সাথীদের সাথে পরামর্শ করতেন

আব্দুর রহমান ইবনে সাঈদ আল-ইয়ারবুয়ী হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি উসমান (রাঃ) -কে মসজিদে দেখতে পেলাম। এমতাবস্থায় তার কাছে দুজন বিচারপ্রার্থী আগমন করল। তখন উসমান (রাঃ) একজনকে : বললেন, তুমি আলী (রাঃ)কে ডাক। আর অপর জনকে বললেন, তুমি তালহা ইবনে উবায়দুল্লাহ, যুবায়ের এবং আব্দুর রহমানকে ডেকে আন। অতঃপর তারা আসলেন এবং বসলেন। অতঃপর তিনি ঐ দুই বিবাদীকে বললেন, তোমরা তোমাদের বিষয়টি উপস্থাপন কর এবং তাদের মুখখামুখি হও। অতঃপর তিনি আলী (রাঃ)কে ইঙ্গিত করে বললেন, তাদের কথা যদি সঠিক হয় তবে তা বাস্তবায়ন করা হবে। আর যদি না হয় তাহলে বিবেচনা করা হবে। অতঃপর দুই বিচারপ্রার্থী তাদের ফায়সালা মেনে নিয়ে চলে গেলেন। (আখবারুল কুত, ১১১০,আখবারুল কুত, ১/১১০)