hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৮

১২৫. ধৈৰ্য্য ধারণ কর

উসমান (রাঃ) -এর দাস মুসলিম হতে বর্ণিত। তিনি বলেন, উসমান ইবনে আফফান (রাঃ) বিশজন দাস আযাদ করেন। আর তিনি একটি পাজামা আনতে বললেন, যা তিনি জাহেলেী যুগে ও ইসলামী যুগে কখনো পরিধান করেননি। উসমান (রাঃ) বলেন, আমি স্বপ্নে রাসূল (ﷺ) -কে দেখেছি। আর সেখানে আবু বকর (রাঃ) লু ও উমর কেও দেখেছি। তারা আমাকে বলেন, তুমি ধৈর্য ধারণ কর। কেননা, তুমি আমাদের সাথে আগামীকাল ইফতার করবে। অতঃপর উসমান (রাঃ) মাসহাফ (কুরআন)-কে তার সামনে খুললেন। অতঃপর তিনি শহীদ হন আর মাসহাফ তথা কুরআন তার সামনেই ছিল। (মুসনাদে আহমদ, ১/৩৮৭)