hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

৬৩. উসমান (রাঃ) প্রত্যেক দিন গোসল করতেন

উসমান (রাঃ) যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন থেকে তিনি প্রত্যেক দিন গোসল করতেন। তিনি একদিন অজান্তে অপবিত্র অবস্থায় মানুষদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর যখন ভোর হয়ে গেল তখন তিনি তার কাপড়ে স্বপ্ন দোষের চিহ্ন (বীর্য) দেখলেন। তখন উসমান (রাঃ) বললেন, বড় অন্যায় হয়ে গেছে। আল্লাহর শপথ! আমি অপবিত্রতা দেখিনি এবং আমি জানিও না। অতঃপর তিনি পুনরায় সালাত আদায় করলেন। কিন্তু যারা তার পিছে সালাত আদায় করেছিল, তারা কেউ পুনরায় আদায় করলেন না। (ফাযায়েলুস সাহাবা, পৃঃ ১৯২)