hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

১০৮. অবরোধের সূচনা

উসমান (রাঃ)-এর অবরোধের বর্ণনা পাওয়া যায় না। সম্ভবত: ঘটনা এরূপ ছিল যে, একদিন উসমান (রাঃ) ও মানুষের মাঝে বক্তৃতা করছিলেন তখন এক ব্যক্তি যাকে আ’ইউন বলা হতো, সে বলল, হে নাসাল (তিরস্কার)! তুমি তো কথা পরিবর্তন করেছ। তখন উসমান (রাঃ) বললেন, এ লোকটি কে? লোকেরা বলল, সে আইউন। অতঃপর উসমান (রাঃ) বললেন, হে বান্দাহ তুমি আমাকে যা বলছ, তুমি তাই। তখন লোকেরা ঐ ব্যক্তির উপর ঝাপিয়ে পড়ল আর বনী লায়েস গোত্রের এক ব্যক্তি তাদেরকে বাধা দিল। এমনকি তাকে একটি ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। বিদ্রোহীরা কঠিনভাবে অবরুদ্ধ করার পূর্বে উসমান (রাঃ) ফরজ সালাতের জন্য জামায়াতে যেতে পারতেন এবং যে কেউ তার কাছে প্রবেশ করতে পারত। কিন্তু পরে তাকে ঘর থেকে বের হতে নিষেধ করা হলো। এমনকি ফরজ সালাতের জন্যও তাকে বের হতে দেয়া হতো না। (তারিখু দামিশক তারজামাতু উসমান (রাঃ)- ৩৪১, ৩৪২)