hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

১২৯. উসমান (রাঃ) এর শেষ ভাষণ

মুসলমানদের সাথে উসমান (রাঃ) -এর শেষ সাক্ষাতের বছর যা ঘটেছিল তা হলো- অবরোধের কয়েক সপ্তাহ পরে উসমান (রাঃ) ও মানুষদের ডাকলেন ফলে তারা তার জন্য একত্রিত হলো, সেখানে ছিল সাবেই গোত্রের বহিরাগত যোদ্ধা, মদীনায় চুক্তিবদ্ধ হয়ে স্থায়ী বসবাসকারী ব্যক্তিবর্গ। আর আগন্তুকদের সামনে ছিলেন- আলী (রাঃ), তালহা (রাঃ) এবং যোবায়ের (রাঃ)। অত:পর যখন তারা তার সামনে বসলেন তখন তিনি তাদের উদ্দেশ্যে বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে দুনিয়া এ জন্য দান করেছেন যাতে এর দ্বারা তোমরা আখিরাতের কল্যাণ খুঁজতে পার।

আর তিনি দুনিয়াকে তোমাদের এ জন্য দেননি যাতে তোমরা একে মূল হিসেবে গ্রহণ কর। নিশ্চয় দুনিয়া শেষ হয়ে যাবে আর আখিরাত অবশিষ্ট থাকবে। সুতরাং তোমরা বিনষ্ট বিষয় নিয়ে অহংকার প্রদর্শন কর না। আর অবশিষ্ট বিষয় থেকে তোমরা বিমুখ থেকো না। তোমরা প্রধান্য দিবে অবশিষ্ট থাকা বিষয়কে ধ্বংসশীল বিষয়ের উপর। নিশ্চয় দুনিয়া বিচ্ছিন্ন আর প্রত্যাবর্তনস্থল আল্লাহর নিকট। আর তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা তোমাদের একতাবদ্ধতার উপর গুরুত্বারোপ করবে, তোমরা নানা দলে বিভক্ত হয়ো না। (সূরা আলে ইমরান: আয়াত-১০৩, ১০৪) অতঃপর উসমান (রাঃ) মুসলমানদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদেরকে আল্লাহর সমীপে আমানত রাখলাম। আর আমি তার কাছে প্রার্থনা করছি যা তিনি তোমাদের জন্য খলিফা নিযুক্ত করে তোমাদের প্রতি দয়া করেন। আল্লাহর শপথ! এ দিনের পর আমি আর কারো কাছে প্রবেশ করব না।

(তারিত তাবারী, ৫/৪০১)