hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৫

১০২. চারণ ভূমির ব্যাপারে অপবাদ

উসমান (রাঃ) বলেন, লোকেরা (বিদ্রোহীরা) বলে, আমি চারণ ভূমি সংরক্ষণ করেছি আর সাধারণ মুসলমানদের জন্য তা সংকীর্ণ করে দিয়েছি। আর বড় একটা জমি আমার উট লালন-পালনের জন্য নির্দিষ্ট করে নিয়েছি। অথচ এটা আমার পূর্বে সদকার উটের এবং জিহাদের জন্য নির্দিষ্ট ছিল, যেমনিভাবে রাসূল (ﷺ), আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) এটাকে নির্দিষ্ট করে গিয়েছিলেন। আর যখন সদকা ও জিহাদের উট বৃদ্ধি পেয়েছে তখন আমিও এর বৃদ্ধি ঘটিয়েছি। আর আমি তো সেখানে গরীব মুসলমানদের পশু চরাতে নিষেধ করিনি। (আল খুলাফাউর রাশিদীন লিল খালেদী, পৃঃ ১৫৭)