hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

১১৪. আমার কারণে রক্তপাত ঘটুক তা চাই না

জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন, আলী (রাঃ) উসমান (রাঃ) গুলিএর কাছে গেলেন এবং তাকে বললেন, আমার সাথে পাঁচশত বর্ম পরিহিত সৈন্য আছে। আপনি আমাকে অনুমতি দিন আমি সম্প্রদায়ের (বিদ্রোহী) লোেকদের থেকে আপনাকে রক্ষা করি। কেননা, আপনি এমন কোনো অন্যায় কাজ করেননি যাতে আপনার রক্ত (হত্যা) বৈধ হয়ে যাবে। তখন উসমান (রাঃ) বললেন, হে আলী (রাঃ)! আল্লাহ যেন তোমাকে উত্তম প্রতিদান দেন। আমি এটা অপছন্দ করি যে, আমার কারণে রক্তপাত ঘটুক।

(তারিখ দামিশক, পৃঃ ৪০৩)