hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

১১৭. তোমরা আল্লাহর সাহায্যকারী হও

কা'ব ইবনে মালেক (রাঃ) উসমান (রাঃ) -কে সাহায্যের জন্য আনসার সাহাবীদেরকে উৎসাহিত করে বলেন, হে আনসার সম্প্রদায়! তোমরা আল্লাহর সাহায্যকারী হও। এ কথাটি তিনি দু'বার বললেন। অতঃপর আনসার সাহাবীগণ আসলেন এবং উসমান (রাঃ) -এর দরজার কাছে অবস্থান করলেন এবং যায়েদ ইবনে সাবেত হচ্ছে উসমান (রাঃ) -এর কাছে প্রবেশ করলেন আর তাকে বললেন, আনসারগণ দরজার কাছে অবস্থান করছেন আপনি যদি চান তাহলে তারা আল্লাহর সাহায্যকারী হবে। তখন উসমান (রাঃ) যুদ্ধ করতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, এর প্রয়োজন নেই; তোমরা যুদ্ধ থেকে বিরত থাক। (ফিতনাতু মাকতালি উসমান (রাঃ), ১/১৬২)