hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

২৯. উম্মে কুলসুমের ইন্তেকাল ও দাফন

নবম হিজরীর শাবান মাসে উম্মে কুলসুম অস্থা গুরুতর রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। রাসূল (ﷺ) তার সালাতে জানাযা আদায় করেন এবং তার কবরের পার্শ্বে কিছুক্ষণ অবস্থান করেন। আনাস ইবনে মালেক হতে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) -কে উম্মে কুলসুমের কবরের পার্শ্বে অবস্থান করতে দেখেছেন। তিনি আরো বলেন, আমি রাসূল (ﷺ) -এর চোখকে অশ্রুসিক্ত দেখলাম। অতঃপর রাসূল (ﷺ) বললেন, তোমাদের মধ্যে এমন কে আছ যে রাত্রে স্ত্রীর সাথে সহবাস করনি? তখন আবু তালহা বললেন, আমি আছি। তারপর রাসূল (ﷺ) তাকে বললেন, তুমি উম্মে কুলসুমের কবরে নামমা। (বুখারী, হাঃ ১৩৪২)