hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

৮১. আলী ও উসমান (রাঃ)-কে যে গালি দিত

আলী (রাঃ) ইবনে যায়েদ ইবনে জাদ’আন হতে বর্ণিত। তিনি বলেন, সাঈদ ইবনে মুসাইয়্যেব আমাকে বললেন, এ লোকটির চেহারার দিকে তাকাও। তখন আমি তার দিকে তাকালাম এবং দেখলাম যে, সে একজন কালো চেহারা বিশিষ্ট লোক। আমি বললাম, আমার জন্য যথেষ্ট হয়েছে। সুতরাং আমি তাকে দেখতে চাই না। সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেন, এ লোকটি আলী (রাঃ) ও উসমান (রাঃ) অ-কে গালি দিত। আমি তাকে এ ব্যাপারে নিষেধ করি কিন্তু সে বিরত থাকে নি। তখন আমি বললাম, হে আল্লাহ! এ লোকটি এমন দুই ব্যক্তিকে গালি দিচ্ছে যাদের ব্যাপারে যা সংঘটিত হয়ে গেছে তা তুমি জান। হে আল্লাহ! সে যা বলেছে তা যদি তোমার কাছে অপছন্দ হয় তাহলে আমি যেন তার চেহারায় একটা চিহ্ন দেখতে পাই। অতঃপর তার চেহারা কালো হয়ে গেল, যা তুমি দেখছ। (আর রিয়াযুন নাজিরা, পৃঃ ১৩)