১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
১৮. উসমান (রাঃ) ভালো কাজের প্রতিদানকারী
উসমান (রাঃ) এই জিনিসটি ভুলে যান নি যে, আব্দুল্লাহ ইবনে সাদ মক্কায় তাকে আশ্রয় দিয়েছিলেন এবং রক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি রাসূল (ﷺ) -এর চিঠি তাদের কাছে পৌছে দিতে সক্ষম হন। এরপর যখন মক্কা বিজয়ের দিন আসল, তখন আব্দুল্লাহ ইবনে সাদ আমার থেকে আড়ালে ছিলেন। এরপর তাকে রাসূল (ﷺ) অ-এর সামনে নিয়ে আসা হলো। তখন উসমান (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আব্দুল্লাহর বাইয়াত গ্রহণ করুন। এরপর রাসূল (ﷺ) তার দিকে তিন বার তাকালেন। তিন বারই তিনি তার বাইয়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। অতঃপর ততীয়বারের পর তিনি তার বাইয়াত গ্রহণ করলেন। এরপর তিনি সাহাবাদের সম্মুখে। আসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কোনো ভাল লোক নেই, যে এই লোকের দিকে অগ্রসর হবে। যেহেতু আমি তার বাইয়াত থেকে বিরত থেকেছি। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল! আপনি মনে মনে কি ইচ্ছা করছিলেন তা আমরা বুঝতে পারিনি। আপনি তো আমাদের দিকে চোখের দ্বারা ইঙ্গিতও করেননি। তখন নবী (ﷺ) এই বললেন, চোখের খিয়ানত করা কোনো নবীর জন্য সমীচীন নয়। (উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃঃ ৪২)