hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

৭৭. প্রতিদিন মাসহাফ দেখতেন

উসমান (রাঃ) কুরআন থেকে পরিতৃপ্ত হতেন। তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন এবং বলতেন, যদি আমাদের অন্তর পবিত্র হতো তাহলে আমরা আমাদের রবের বাণী পাঠ করে কখনো অতৃপ্ত হতাম না। আমি অপছন্দ করি যে, আমার কাছে কোনো একটি দিন আসবে আর আমি সেদিনে মাসহাফ দেখব না। অর্থাৎ তেলাওয়াত করব না। আর উসমান (রাঃ) এমনভাবে শাহাদাত বরণ করেন যে, তার রক্তহাত মাসহাফে পতিত হয়। এতে বুঝা যায় যে, তিনি অধিক হারে মাসহাফে নজর দিতেন অর্থাৎ কুরআন তেলাওয়াত করতেন। (আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/২২৫)