hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

১৭. রাসূল (ﷺ) এর পত্রবাহক উসমান (রাঃ)

উসমান (রাঃ) — মক্কার উদ্দেশ্যে বের হয়ে বালদাহ নামক স্থানে পৌছলে সেখানে তিনি একদল কুরাইশকে পেলেন। তখন তারা উসমান (রাঃ) ই-কে বললেন, তুমি কি চাও? তখন উসমান (রাঃ) বললেন, রাসূল (ﷺ) আমাকে তোমাদের নিকট এমন এক পত্রসহ পাঠিয়েছেন যাতে তিনি তোমাদেরকে আল্লাহ ও ইসলামের দিকে আহবান করেছেন। অতএব তোমরা আল্লাহর দ্বীনে প্রবেশ কর। কেননা, আল্লাহ তায়ালা তার দ্বীনকে প্রকাশ করেছেন আর তিনিই তাঁর নবীকে সম্মানিত করবেন। অপর দিকে তোমরা যদি তা অস্বীকার কর তাহলে আল্লাহ তোমাদের পরিবর্তে অন্যদেরকে নিয়ে আসবেন। (উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃঃ ৩৯)