hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৬

১২৩. আল্লাহ তাদের মুকাবিলায় যথেষ্ট হবেন

উমরা বিনতে কায়েস আল-আদাবিয়া বলেন, যে বছর উসমান (রাঃ) শহীদ হন সে বছর আমি আয়েশা -এর সাথে মক্কার উদ্দেশ্যে বের হলাম। অতঃপর যখন মদীনাকে অতিক্রম করছিলাম তখন আমরা সেই মাসহাফ দেখলাম যা তিনি তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। আর তা তার হুজরা খানায় ছিল। বর্ণনাকারী বলেন, যে আয়াতের উপর উসমান (রাঃ)-এর প্রথম রক্ত পড়ল সে আয়াত হলো

فسيكفيكهم الله وهو اليع العليم

অর্থাৎ অচিরেই আল্লাহ তায়ালা তাদের মোকাবিলায় আপনার জন্য যথেষ্ট হবেন। আর তিনি সর্বশ্রোতা ও সুপরিজ্ঞাত। (সূরা বাকারা: আয়াত-১৩৭)

বর্ণনাকারী বলেন, তাদের কেউই একসাথে ইন্তেকাল করেননি।

(আয-যাহদু লি ইমাম আহমদ, পৃঃ ১৬০)