hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

২২. ৰাইয়াতুর রিদওয়ান

মুসলমানদের কাছে এই মর্মে সংবাদ পৌছল যে, উসমান (রাঃ) শাহাদাত বরণ করেছেন। তখন রাসূল (ﷺ) তাঁর সাহাবীদেরকে ডেকে মুশরিকদের হত্যা করার জন্য শপথ নিলেন। এ ব্যাপারে সর্বপ্রথম যিনি শপথ নিলেন তিনি হলেন আবু সিনান আব্দুল্লাহ ইবনে ওহহাব আল-আসাদী। আর রাসূল (ﷺ) বললেন, ইহা উসমানের হাত এবং তার হাত দ্বারা নিজের হাতের উপর মৃদু আঘাত করলেন। বাবলা বৃক্ষের নিচে সকল সাহাবী বাইয়াত গ্রহণ করলেন তাদের সংখ্যা ছিল এক হাজার চারশত জন। (আস-সিরাতুন নববীয়াতু ফি দাওয়িল মাসাদিলি আসলিয়্যাহ পৃঃ ৪৮২)