hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

৪০. রাসূল-এর বিয়োগ ব্যাথায় উসমান (রাঃ) চিন্তান্বিত

উসমান ইবনে আফফান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূল (ﷺ) ইন্তেকাল করেন তখন এ ব্যাপারে তার সাহাবীদের কেউ কেউ খুবই চিন্তান্বিত হয়ে পড়ল। এমনকি কারো কারো মনে রাসূল (ﷺ) -এর ইন্তিকালের ব্যাপারে ওয়াসওয়াসা সৃষ্টি হলো। উসমান (রাঃ) লি বলেন, আমি তাদের মধ্যে একজন, যারা তাঁর মৃত্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। আমি মদীনায় কোনো একটি স্থানে ছিলাম তখন আবু বকর (রাঃ) খলিফা হিসেবে শপথ নিচ্ছিলেন। যখন উমর আমার পাশ দিয়ে অতিক্রম করেন তখন আমি তাকে খেয়াল করি নি। এরপর উমর শুনিকাল আবু বকর (রাঃ) সি-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা! আপনি কি আশ্চর্য হবেন না যে, আমি উসমান (রাঃ)কে অতিক্রম কালে তাকে সালাম দিলাম অথচ সে আমার সালামের জবাব দিল না। (উসমান ইবনে আফফান (রাঃ) লি মাহমুদ বাদী, পৃঃ ১২)