hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

২৫. উম্মে কুলসুমকে বিবাহ

সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, রাসূল (ﷺ) সঃ -এর মেয়ে রুকাইয়ার ইন্তেকালের মাধ্যমে উসমান (রাঃ) স্ত্রী হারা হন। আর হাফসা কা স্বামী হারিয়ে বিধবা হন। একদিন উমর (রাঃ) উসমান (রাঃ) এর কাছে গেলেন এবং বললেন, তুমি কি হাফসা সম্পর্কে কিছু ভেবেছ (বিবাহের ব্যাপারে)। আর উসমান (রাঃ) রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, হাফসাকে তিনি বিবাহ করবেন। তাই উমর (রাঃ) রাসূল (ﷺ) -এর কাছে এ বিষয়টি আলোচনা করলেন। তখন রাসূল (ﷺ) বললেন, তোমার জন্য কি এর চেয়ে উত্তম কোনো সংবাদ আছে যে, আমি হাফসাকে বিবাহ করব। আর উসমানের সাথে বিবাহ দিব তার চেয়ে উত্তম উম্মে কুলসুমকে। (মুসতাদরাকে হাকেম, ৪/৪৯)।