hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৩

১২০. হজ্জের আমীর আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)

উসমান (রাঃ) আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ডেকে পাঠালেন এবং তাকে এ হজ্জের মৌসুমের জন্য তাকে নেতৃত্ব দান করলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ও উসমান (রাঃ) ও কে বললেন, আপনি আমাকে আপনার সাথে থাকার সুযোগ দিন আর তাদের মোকাবিলায় আপনার পাশে থাকার সুযোগ দিন। আল্লাহর শপথ! আমি হজ্জে যাবার চেয়ে এ সকল বিদ্রোহীদের সাথে জিহাদকে অধিক ভালোবাসি। উসমান (রাঃ) তাকে বললেন, আমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে, তুমি মুসলমানদের সাথে নিয়ে হজ্জ করবে। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) উসমান (রাঃ) -এর কথা মানা ছাড়া আর কিছুই সামনে পেলেন না। আর উসমান (রাঃ) ও মুসলমানদের সামনে পাঠ করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে একখানা পত্র লিখে দিলেন যার মধ্যে বিদ্রোহীদের ঘটনার উল্লেখ ছিল। (আল খুলাফাউর রশিদীন লিল খালেদী, পৃঃ ১৬৮)