hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

৭০, জেদ্দা বন্দর

মক্কাবাসী ২৩ হিজরী সনে উসমান (রাঃ) -এর সাথে শায়িবা থেকে উপকূল বা বন্দর পরিবর্তনের ব্যাপারে কথা বলেন। শায়িবা হলো, জাহেলী যুগে মক্কা নগরীর পুরাতন বন্দর, যা থেকে বর্তমান বন্দরে পরিবর্তন করা হয়েছে। আর তা হলো জেদ্দা বন্দর, যা মক্কার নিকটবর্তী। অতঃপর উসমান (রাঃ) জেদ্দার উদ্দেশ্যে বের হলেন এবং সে স্থান পরিদর্শন করলেন। আর এতে বন্দর পরিবর্তনের নির্দেশ দিলেন। তিনি সমুদ্রে নামলেন এবং গোসল করলেন। অতঃপর বললেন, এটা বরকতময়। তিনি তার পার্শস্থ লোকদের বললেন, তোমরা গোসল করার জন্য সমুদ্রে প্রবেশ কর। কিন্তু একজন ব্যতীত কেউ প্রবেশ করল না। অতঃপর উসমান (রাঃ) ও জেদ্দা থেকে বের হয়ে মদীনার পথ ধরেন। উসমান (রাঃ) এর শাসনামলেই লোকেরা শায়িবা বন্দর ত্যাগ করে এবং জেদ্দা বন্দরকে গ্রহণ করে। কালক্রমে পবিত্র মক্কা নগরীর জেদ্দা বন্দরটি বর্তমান অবস্থা উন্নীত হয়। (আল মারাজিমুস সাবিক, ৩৩০)