hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৭

১২৪. তোমরা উসমান (রাঃ)-কে হত্যা কর না

যখন উসমান (রাঃ) অবরুদ্ধ হলেন আর বিদ্রোহীরা তাকে হত্যা করতে চেষ্টা করছিল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হে মানুষ সকল! তোমরা উসমান (রাঃ)-কে হত্যা কর না, তোমরা তার প্রতি দয়া কর। ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, কোনো জাতি নবীকে হত্যা করলে আল্লাহ তাদের সত্তর হাজার ব্যক্তির রক্তের বিনিময়ে তাদের সংশোধন করেন।

আর কোনো জাতি তাদের খলিফাকে হত্যা করলে আল্লাহ তায়ালা তাদের চল্লিশ হাজার ব্যক্তির রক্ত ঝরিয়ে তাদের সংশোধন করেন। কোনো জাতি ততক্ষণ ধ্বংস হয় না যতক্ষণ না তারা সুলতানের কাছ থেকে কুরআন তুলে নেয়। অতঃপর তিনি বললেন, তোমরা তাকে হত্যা কর না, তার প্রতি দয়া কর। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলেন, তিনি যা বললেন, তার প্রতি তারা ভ্রুক্ষেপ করল না এবং তারা তাকে হত্যা করল। (তারিখু দামিশক, পৃঃ ৩৫৬)