hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

৭৬. উসমান (রাঃ) -এর রাত্রি জাগরণ

আব্দুর রহমান আত তাইমী বলেন, আমি একটি নির্দিষ্ট স্থানে আজ রাতে এক দলের উপর বিজয় লাভ করব। অতঃপর যখন আমরা এশার নামায শেষ করলাম তখন আমি আমার ঐ নির্দিষ্ট স্থানে চলে গেলাম। যখন আমি সালাতের জন্য দাঁড়ালাম তখন এক ব্যক্তি আমার ঘারের উপর তার হাত রাখলেন। আর তিনি হলেন উসমান ইবনে আফফান (রাঃ)। বর্ণনাকারী বলেন, তিনি উম্মুল কিতাব তথা সূরা ফাতেহা দিয়ে শুরু করতেন। অতঃপর পড়তে থাকতেন এমনকি কুরআন খতম করে ফেলতেন। অতঃপর রুকু ও সিজদা করতেন। (আর লিয়াফুন নাযরা, পৃঃ ৫১১)