hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

১০. আবিসিনিয়ায় প্রথম হিজরতকারীগণ

আবিসিনিয়ায় যিনি প্রথম হিজরত করেন তিনি উসমান (রাঃ)। তিনি আল্লাহর রাসূলের কন্যাকে নিয়ে বের হয়েছিলেন। কিন্তু রাসূলের কাছে তাদের সংবাদ আসতে দেরি হলো। এদিকে নবী (ﷺ) এলে তাদের সংবাদ পাওয়ার অপেক্ষায় ছিলেন। অতঃপর কুরাইশদের এক মহিলা আবিসিনিয়া থেকে আসলে রাসূল (ﷺ) কে তার কাছে তাদের সম্পর্কে জানতে চাইলেন। তখন ঐ মহিলা বলল, আমি তাকে দেখেছি। রাসূল (ﷺ) তে বললেন, তুমি তাকে কোন অবস্থায় দেখেছ? সে বলল, আমি তাকে গাধার পিঠে আরোহী অবস্থায় দেখেছি, আর উসমান (রাঃ) তাকে হাকিয়ে নিয়ে যাচ্ছেন। তখন নবী (ﷺ) এলে বললেন, “আল্লাহ তাদের সাথে আছেন। লুত (আ:)-এর পর উসমান (রাঃ) ই প্রথম ব্যক্তি যিনি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছেন।” (রিয়াযুন নাযরাহ, ২/৬০)