hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯১

৮৮. উসমান (রাঃ) -এর দশটি বিষয়

আবু সাওর আল ফাহমী (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান (রাঃ)-এর কাছে গমন করলাম; আর আমি তার পাশেই ছিলাম। এমতাবস্থায় তিনি বললেন, আমি আমার রবের নিকট দশটি বিষয় গচ্ছিত রেখেছি।

১. ইসলাম গ্রহণের দিক দিয়ে আমি চতুর্থ।

আমি কখনো অবাধ্য হইনি অর্থাৎ কখনো পাপ কাজে লিপ্ত হইনি এবং অহংকার প্রকাশ করিনি।

৩. আমি কখনো মিথ্যা বলিনি অর্থাৎ মিথ্যা ও বাতিল আচরণ আমার দ্বারা প্রকাশ পায়নি।

যখন থেকে রাসূল (ﷺ) -এর হাতে বাইয়াত গ্রহণ করেছি তখন থেকে আমি আমার ডান হাত লজ্জাস্থানে রাখিনি।

৫. যখন থেকে আমি মুসলমান হয়েছি তখন থেকে প্রত্যেক জুমুআর দিন একজন করে দাস আযাদ করেছি। কোনো জুমার দিনে আমার কাছে কোনো অর্থ না থাকলে পরবর্তীতে তা করেছি।

৬. জাহেলেী যুগে ও ইসলামী যুগে কখনো আমি ব্যভিচার করিনি।

৭. আমি অসহায় সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দিয়েছি।

৮. রাসূল (ﷺ) তার এক মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন।

৯. সে মারা গেলে অপর একজনকে আমার সাথে বিবাহ দিয়েছেন।

১০. আর আমি জাহেলী যুগে ও ইসলামী যুগে কখনো চুরি করিনি।

(আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/২০৮)