hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

৩৮. জান্নাতের সুসংবাদ

আবু মূসা আশআরী হতে বর্ণিত। এক সময় নবী (ﷺ) এ এক বাগানে প্রবেশ করে আমাকে আদেশ করলেন, বাগানের দরজা পাহারা দিতে। এমতাবস্থায় এক ব্যক্তি এসে বাগানে প্রবেশের অনুমতি চাইলে রাসূলুল্লাহ (ﷺ)কে বললেন, তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তখন দেখা গেল, তিনি হলেন আবু বকর (রাঃ) অতঃপর অন্য এক ব্যক্তি এসে প্রবেশের অনুমতি চাইলে রাসূলুল্লাহ (ﷺ)ও বললেন, তাকেও প্রবেশের অনুমতি দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দাও। তখন দেখা গেল, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব। অতঃপর আরেক ব্যক্তি এসে প্রবেশের অনুমতি চাইলে রাসূলুল্লাহ (ﷺ)আল কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাকেও প্রবেশের অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। তবে তাকে বলবে, অচিরেই তার উপর একটা বিপদ আগমন করবে। দেখা গেল, তিনি হলেন উসমান ইবনে আফফান (রাঃ)। আসিম সূত্রে অন্য বর্ণনায় আছে, নবী (ﷺ) গো এমন এক স্থানে বসেছিলেন যেখানে পানি ছিল। আর নবী (ﷺ) এর একটি অথবা দুটি হঁটু ভোলা ছিল। যখন উসমান (রাঃ) প্রবেশ করলেন তখন তিনি হাঁটু ঢাকলেন। (বুখারী, হাঃ ৩৬৯৫)