hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

৭১. উসমান (রাঃ) ও আবু যার এর মাঝে মতবিরোধ

আবু যার উসমান (রাঃ) -এর সময় শাম দেশে বসবাস করতেন। তিনি দেখলেন যে, সেখানে বসবাসরত মুসলমানরা বিলাসিতার মধ্যে জীবনযাপন করছে। আর তিনি মনে করতেন যে, মুসলমানদের জন্য স্বর্ণ-রৌপ্য গচ্ছিত রাখা জায়েয নেই। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন যে, যারা স্বর্ণ-রৌপ্য গচ্ছিত রাখে এবং ব্যয় করে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কিন্তু সাহাবারা এ আয়াত থেকে যে অর্থ বুঝেছিলেন তা হলো, মুসলমানরা যদি যাকাত আদায় করে তাহলে স্বর্ণরৌপ্য গচ্ছিত রাখলে তাদের কোনো ক্ষতি হবে না।।