hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

১৪২. শত্ররা কেন তাড়াহুড়া করেছিল

উসমান (রাঃ)-এর দুশমনরা জানতে পারল যে, তার খেলাফাতকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য শহরের সেনাবাহিনী তার পক্ষে ভূমিকা রাখছে এবং হজ্জের কাফেলাও উসমান (রাঃ) -কে সহযোগিতা করতে চাচ্ছে। তখন শত্রুরা বলল, আমরা যে সমস্যায় পড়েছি তা থেকে বের হতে হলে উসমান (রাঃ)-কে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তাকে হত্যা করতে পারলেই তার দিক থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে।