hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

৬৪. উসমান (রাঃ) হিল্যা বিয়ে নাকচ করেন

উসমান (রাঃ) গুল-এর খিলাফতকালে এক ব্যক্তি তার কাছে আসল, তখন তিনি বাহনে আরোহী অবস্থায় ছিলেন। লোকটি তাকে বলল, হে আমিরুল মুমিনীন! আপনার কাছে আমার প্রয়োজন আছে। উসমান (রাঃ) বললেন, এখন আমি ব্যস্ত আছি। সুতরাং তুমি যদি চাও তাহলে আমার পিছনে আরোহন কর আর তোমার প্রয়োজন পেশ কর। তখন লোকটি তার পিছনে আরোহন করল। অতঃপর সে বলল, আমার এক প্রতিবেশী রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিয়েছে। আমি নিজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, তাকে আমি আমার সম্পদ দিয়ে বিবাহ করব এবং তার সাথে সংসার করব। অতঃপর তাকে তালাক দিয়ে দিব। তারপর সে তার প্রথম স্বামীর কাছে ফিরে যাবে। তখন উসমান (রাঃ) বললেন, বিবাহে পূর্ণ আগ্রহী হয়ে বিবাহ করো না। (মাওসুতুর ফিকহে উসমান (রাঃ), পৃঃ৮১)