১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৯
৪৬. অপবিত্রতার মূল
উসমান (রাঃ) বলেন, তোমরা মদ পান করা থেকে বিরত থাকবে। কেননা, এটা সমস্ত অপবিত্র কাজের মূল। তোমাদের পূর্বে এক ব্যক্তি নিভৃতে ইবাদত-বন্দেগী করত। এক মহিলা তার প্রতি আসক্ত হয়ে তাকে বিপথগামী করল। সে তার কাছে এক দাসীকে পাঠাল। দাসী লোকটিকে বলল, অমুক আপনাকে সাক্ষী দেয়ার জন্য ডেকেছে। অতঃপর লোকটি দাসীর সাথে সেখানে গেল। সে যখনই দরজা দিয়ে প্রবেশ করল তখনই দরজা বন্ধ করে দিল। অতঃপর সে সৌন্দর্যময় নারীর কাছে পৌছাল। তার কাছে ছিল একজন বালক এবং মদের বড় একটি পাত্র। অতঃপর মহিলা তাকে বলল, আল্লাহর শপথ! আমি তোমাকে সাক্ষাত দেয়ার জন্য ডাকি নি; বরং আমি তোমাকে ডেকেছি এজন্য যে, তুমি আমার সাথে ব্যভিচার করবে অথবা এখান থেকে এক পেয়ালা মদ পান করবে অথবা এ বালকটিকে হত্যা করবে। তখন লোকটি বলল, আমাকে এক পেয়ালা মদ পান করাও। অতঃপর মহিলা তাকে মদ পান করাল। লোকটি বলল, আমাকে আরো বাড়িয়ে দাও, তখন মহিলাটি তাই করল। অতঃপর লোকটি উক্ত মহিলার উপর উঠল অর্থাৎ তার সাথে ব্যভিচারে লিপ্ত হলো এবং বালকটিকে হত্যা করল। অতঃপর উসমান (রাঃ) বলেন, তোমরা মদ। পান করা থেকে বিরত থাক। আল্লাহর শপথ! মদ পান করলে ঈমান থাকে। মদে আসক্ত ব্যক্তির কাছ থেকে ঈমান দূরে চলে যায়।
(মাওসুয়াতু ফিকহে উসমান (রাঃ), পৃঃ ৫২)
(মাওসুয়াতু ফিকহে উসমান (রাঃ), পৃঃ ৫২)