hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

৬৭. হাসান ইবনে আলী (রাঃ)কে তার আহ্বান

উসমান (রাঃ) বিবাহ করলেন এবং তিনি হাসান ইবনে আলী (রাঃ)-কে ডেকে পাঠালেন। ফলে তিনি উসমান (রাঃ) এর কাছে আসলেন। উসমান (রাঃ) তাকে তার সাথে বিছানার উপর বসালেন। অতঃপর হাসান (রাঃ) বললেন, নিশ্চয় আমি রোযাদার। আমি যদি জানতাম যে, আপনি আমাকে দাওয়াত দিবেন তাহলে আমি রোযা রাখতাম না। তখন উসমান (রাঃ) বললেন, তুমি যদি চাও তাহলে আমরা তোমার সাথে সে রকম ব্যবহার করব যেমন রোযাদারের সাথে করা হয়। হাসান বললেন, রোযাদারদের সাথে কি করা হয়? উসমান (রাঃ) বললেন, চোখে সুরমা লাগানো হয় ও খুশবু লাগিয়ে দেয়া হয়। হাসান এর বলেন, অতঃপর উসমান (রাঃ)একজন সুরমা ও খুশবু ওয়ালাকে ডাকলেন, অতঃপর তিনি সুরমা ও খুশবু লাগালেন।

(তারিখুল মাদীনাহ, ৩/১০১৮) ৬৮.