hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৬

১০৩. মাসহাফসমূহ পোড়ানোর অভিযোগ

উসমান (রাঃ) বলেন, লোকেরা বলাবলী করতে লাগল, আমি কুরআনের একটি নুসখা রেখে বাকি সকল নুসখা আগুনে পুড়িয়ে ফেলেছি। আর সমস্ত মানুষকে এক নুসখার উপর একত্রি করেছি। সবধান! নিশ্চয় কুরআন আল্লাহর বাণী, আর তিনি একক সত্ত্বা। আমি এ কাজ করেছি যাতে সকল মানুষ কুরাআনের উপর একমত হয় এবং মতবিরোধ করা হতে বিরত থাকে। আর এ ব্যাপারে আমি সেই কাজের অনুসারী যা আবু বকর (রাঃ) করেছিলেন। নিশ্চয় আবু বকর (রাঃ)-ই প্রথম কুরআন একত্র করেছিলেন। এটা কি সঠিক নয়? তখন সাহাবীরা বলল, হ্যা। আল্লাহ সাক্ষী। (উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃঃ ৪৩১)