১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬১
৫৮. উসমান (রাঃ) ও ধর্মত্যাগীরা
একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কতিপয় মুরতাদকে পাকড়াও করলেন। আর তারা মুসায়লামাতুল কায্যাব এর ঘটনা পুনরুজ্জীবিত করছিল। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের ব্যাপারে আমিরুল মুমিনীন উসমান ইবনে আফফান (রাঃ) -এর কাছে পত্র লিখলেন। উসমান (রাঃ) প্রতি উত্তরে তাকে লিখলেন, তুমি প্রথমে তাদের সামনে সত্য দ্বীন পেশ করবে। আর তাদেরকে এই কথা সাক্ষ্য দেয়ার জন্য আহ্বান জানাবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ ও আল্লাহর রাসূল। যে ব্যক্তি এ আহ্বান সাড়া দিবে এবং মুসায়লামা থেকে নিজেকে পবিত্র করবে, তাকে হত্যা করবে না। আর যে মুসায়লামার ধর্মে অটল থাকবে, তাকে হত্যা করবে। অতঃপর তাদের কতিপয় লোক আহ্বানে সাড়া দিল; ফলে তাদেরকে তিনি হত্যা করলেন না। আবার কতিপয় লোক মুসায়লামার ধর্মে অটল থাকল; ফলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ও তাদেরকে হত্যা করলেন। (মাওসুয়াতু ফিকহি উসমান ইবনে আফফান (রাঃ), পৃঃ ১৫০)