hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

৮৩. উসমান (রাঃ) -কে কওমের ভয়

একবার উসমান (রাঃ) -কে ডাকা হলো কোনো একটি কওমকে পাকড়াও করার জন্য যারা একটি খারাপ বিষয়ের উপর ব্যস্ত ছিল। ফলে তিনি তাদের উদ্দেশ্যে বের হলেন। অতঃপর তাদেরকে ঐ মন্দ বিষয় থেকে পৃথক অবস্থায় পেলেন এবং তিনি ঐ খারাপ বিষয়টাও দেখলেন। যখন তিনি তাদেরকে সে বিষয়টির সাথে জড়িত দেখতে না পেলেন তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং একজন দাস আযাদ করে দেন।

(আর রিয়াজুন নাযিরা, পৃঃ ৫১৩)