hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

১০৫. অল্প বয়সের গভর্ণর বানানোর অভিযোেগ

লোকেরা বলে আমি অল্প বয়সের লোকদেরকে কাজে নিযুক্ত করি এবং তাদেরকে গভর্ণর বানাই। অথচ আমার পূর্বে যারা খিলাফতের দায়িত্বে ছিলেন তারা এর চেয়ে ছোট লোকদেরকেও দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন। স্বয়ং রাসূল (ﷺ) - উসামা ইবনে যায়েদ কে দায়িত্বশীল করেছিলেন। এজন্য লোকেরা আমাকে যা বলছে তার চেয়ে বেশি সমালোচনা করেছিল রাসূল (ﷺ) -এর। বিষয়টি কি এমন নয়? সাহাবারা বললেন, আল্লাহ সাক্ষী, বিষয়টা এ রকম। (আল খুলাফাউর রাশিদীন লিল খালেদী, পৃঃ ১৫৯)