১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৫
৮২. উপত্যকা অতিক্রম
আসমুঈ বলেন, ইবনে আমের কাতান ইবনে আউফ আল-হেলালীকে কিরমান নামক এক জায়গায় কর্মচারী হিসেবে নিয়োগ করলেন। তখন মুসলমানদের একটি বাহিনী আগমন করল। আর তাদের সংখ্যা ছিল ৪০,০০০। পথিমধ্যে একটি নদী পড়ল এতে তাদের পথ রুদ্ধ হয়ে গেল। এতে কাতান অভিযান ব্যর্থ হওয়ার ভয় করল। তখন কাতান বলল, যে ব্যক্তি নদী অতিক্রম করবে তাকে এক হাজার দিরহাম পুরস্কার দেয়া হবে। এরপর তারা সবাই নৌকায় আরোহন করল। যখন তাদের একজন নদী অতিক্রম করতেন তখন কাতান বলতেন, তাকে তার পুরস্কার দিয়ে দাও। এভাবে তাদের সকলেই নদী অতিক্রম করে ফেলল এবং তাদেরকে নির্ধারিত পুরস্কার দিয়ে দেয়া হলো। এ ঘটনার পর ইবনে আমের কাতানকে কর্মচারী হিসেবে রাখতে অস্বীকার করলেন। ফলে তিনি উসমান ইবনে আফফান (রাঃ) -এর নিকট পত্র লিখলেন। উসমান (রাঃ) ও তার জবাবে বললেন, তুমি তাকে রেখে দাও। কেননা, সে জিহাদের ক্ষেত্রে মুসলমানদেরকে সাহায্য করেছে। (আল বেদায়া ওয়ান নেহায়া, ৭/২২৫)