১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
৮. আল্লাহর পথে উসমান (রাঃ)-এর কষ্ট
অত্যন্ত সম্মানী ও সৎকর্মী হওয়া সত্ত্বেও উসমান (রাঃ) খাজা যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি তার জাতির নির্যাতন থেকে নিরাপদ থাকতে পারেন নি। কুরাইশের ধর্ম ত্যাগ করে গোত্রের এক যুবক উসমান (রাঃ) ইসলাম গ্রহণ করেছে এ বিষয়টি তার চাচা হাকাম এর নিকট খুবই কষ্টকর ও মারাত্মক মনে হলো। ফলে সে এবং তার অনুসারীরা উসমানের দানের পথে কঠিন বাধা হয়ে দাড়াল। তারা তাকে পাকড়াও করে বেঁধে ফেলল। চাচা বলল, তুমি কি তোমার বাপ-দাদার ধর্ম থেকে বিমুখ হয়েছ এবং নতুন ধর্মে প্রবেশ করেছ? আল্লাহর কসম! যতক্ষণ না তুমি এ নতুন ধর্ম ত্যাগ করবে, ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না। তখন উসমান (রাঃ) ব্যবিললেন, আমি কখনই আমার এ ধর্ম ত্যাগ করব না। যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমি আমার নবী (ﷺ) থেকে পৃথক হব না। এতে করে তার চাচা হাকাম শাস্তির মাত্রা বাড়িয়ে দিল। আর উসমান (রাঃ) ও তার দ্বীনের উপর আরো শক্তভাবে দৃঢ় হলেন আর তার বিশ্বাসের উপর অটল থাকলেন। ফলে তার চাচা তার থেকে নিরাশ হয়ে গেল এবং তাকে ছেড়ে দিল। (আল খুলাফাউর রাশিদীন লি মুস্তফা মুরাদ পৃ৪১৬)