১
সূরা আলে ইমরান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
আয়াত : ৩৫ মারইয়াম (আঃ) এর মাতার মান্নত
اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرَانَ رَبِّ اِنِّيْ نَذَرْتُ لَكَ مَا فِيْ بَطْنِيْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّيْۤۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ (৩৫)
শাব্দিক অনুবাদ
৩৫. اِذْ যখন قَالَتِ বলেছিল اِمْرَاَتُ স্ত্রী عِمْرَانَ ইমরানের, رَبِّ হে আমার প্রতিপালক! اِنِّيْ নিশ্চয় আমি نَذَرْتُ মান্নত করলাম لَكَ আপনার জন্য مَا فِيْ بَطْنِيْ যা আছে আমার পেটে তা مُحَرَّرًا স্বাধীন। فَتَقَبَّلْ সুতরাং আপনি কবুল করুন مِنِّيْۤ আমার পক্ষ থেকে। اِنَّكَ নিশ্চয় আপনিই اَنْتَ আপনি اَلسَّمِيْعُ সর্বশ্রোতা اَلْعَلِيْمُ মহাজ্ঞানী।
সরল অনুবাদ
৩৫. (স্মরণ করো) যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক! নিশ্চয় আমার পেটে (গর্ভে) যা আছে তা আমি আপনার জন্য মান্নত করলাম। [অর্থাৎ গর্ভে যে সন্তান রয়েছে সেটি জন্মগ্রহণ করলে তাকে আমি আপনার পথে ছেড়ে দেব, যাতে করে সে সর্বদা আপনার দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত থাকে এবং একনিষ্ঠভাবে কেবল আপনারই ইবাদাত করে। পূর্ববর্তী শরীয়তে সন্তান মান্নত করার এরূপ প্রথা চালু ছিল। উক্ত প্রথা অনুযায়ী এসব উৎসর্গিত সন্তানদেরকে পার্থিব কোন কাজকর্মে নিযুক্ত করা হত না।] সুতরাং আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনিই সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।
আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা
১. মারইয়াম (আঃ) এর পিতার নাম ছিল ইমরান।
২. মারইয়াম (আঃ) গর্ভে থাকা অবস্থাতেই তাঁর মা তাঁকে মান্নাত করেছিলেন।
৩. মান্নত করা বৈধ; তবে অবশ্যই সেটা কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে।