hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

আয়াত : ৯৮ – ৯৯ আহলে কিতাবের কাছে জিজ্ঞাসা

قُلْ يَاۤ اَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيَاتِ اللهِ وَاللهُ شَهِيْدٌ عَلٰى مَا تَعْمَلُوْنَ (৯৮) قُلْ يَاۤ اَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُؕ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ (৯৯)

শাব্দিক অনুবাদ

৯৮. قُلْ বলো, اَهْلَ الْكِتَابِ يَا হে আহলে কিতাব! لِمَ কেন تَكْفُرُوْنَ তোমরা অস্বীকার করছ بِاٰيَاتِ اللهِ আল্লাহর আয়াতসমূহকে? وَاللهُ অথচ আল্লাহ شَهِيْدٌ সাক্ষী রয়েছেন عَلٰى (তার) উপর مَا تَعْمَلُوْنَ তোমরা যা করছ।

৯৯. قُلْ বলো, اَهْلَ الْكِتَابِ يَا হে আহলে কিতাব! لِمَ কেন تَصُدُّوْنَ তোমরা বাধা দিচ্ছ عَنْ থেকে اللهِ سَبِيْلِ আল্লাহর পথ مَنْ যে ব্যক্তি اٰمَنَ ঈমান এনেছে تَبْغُوْنَهَا তোমরা এর দ্বারা অনুসন্ধান কর عِوَجًا বক্রতা وَاَنْتُمْ অথচ তোমরাই شُهَدَآءُ এর সাক্ষী। وَمَا اللهُ আর আল্লাহ নন بِغَافِلٍ উদাসীন عَمَّا সে ব্যাপারে যা تَعْمَلُوْنَ তোমরা কর।

সরল অনুবাদ

৯৮. (হে নবী!) বলো, হে আহলে কিতাব! কেন তোমরা আল্লাহর আয়াতকে (বিধিবিধানকে) অস্বীকার করছ? অথচ তোমরা যা করছ তার উপর আল্লাহ সাক্ষী রয়েছেন।

৯৯. (আরো) বলো, হে আহলে কিতাব! যে ব্যক্তি ঈমান এনেছে তোমরা কেন তাকে আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ এবং এর দ্বারা (তাদের মধ্যে) বক্রতা অনুসন্ধান করছ? অথচ তোমরাই এর (সত্যতার) সাক্ষী (অর্থাৎ তাদের সঠিক পথে থাকার বিষয়টি তোমাদের কিতাবেই উল্লেখ আছে)। [অর্থাৎ তোমরা যে এসব নিকৃষ্ট কর্মসমূহ করে বেড়াচ্ছ এতে তো নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছ। আর নিজেদের কর্মের মাধ্যমে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করা বড় ধরনের বোকামী। সুতরাং তোমরা এসব নিকৃষ্ট কর্ম থেকে ফিরে এসো এবং তওহীদ ও তৎসংশ্লিষ্ট বিষয়সমূহ যথাযথভাবে মেনে নাও। এতে তোমাদেরই কল্যাণ রয়েছে।] আর তোমরা যা কর সে ব্যাপারে আল্লাহ গাফিল (উদাসীন) নন।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. আহলে কিতাবের লোকেরা জেনেশুনে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে থাকে।

২. আল্লাহ তা‘আলা বান্দার কোন কর্মের ব্যাপারে গাফিল নন।

৩. কোন ঈমানদারকে পথভ্রষ্ট করার চেষ্টা করা মারাত্মক অপরাধ।

৪. আল্লাহর পথে কাউকে বাধা প্রদান করা বড় ধরনের গুনাহ।