hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

আয়াত : ৮২ – ৮৩ কাফিরদের প্রতি আল্লাহর তিরস্কার

فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓئِكَ هُمُ الْفَاسِقُوْنَ (৮২) اَفَغَيْرَ دِيْنِ اللهِ يَبْغُوْنَ وَلَه اَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ (৮৩)

শাব্দিক অনুবাদ

৮২. فَمَنْ সুতরাং যারা تَوَلّٰى মুখ ফিরিয়ে নেবে, بَعْدَ ذٰلِكَ এরপরও فَاُولٰٓئِكَ তারাই হবে هُمُ الْفَاسِقُوْنَ ফাসিকদের অন্তর্ভুক্ত।

৮৩. اَفَغَيْرَ তবে কি বাদ দিয়ে دِيْنِ জীবনব্যবস্থা اَللهِ আল্লাহর يَبْغُوْنَ তারা (অন্য কিছুর) সন্ধান করে? وَلَه  অথচ তাঁর কাছে اَسْلَمَ আত্মসমর্পণ করেছে مَنْ যারা আছে فِي السَّمَاوَاتِ আকাশসমূহে وَالْاَرْضِ এবং পৃথিবীতে طَوْعًا ইচ্ছায় وَكَرْهًا এবং অনিচ্ছায় وَاِلَيْهِ এবং তাঁরই দিকে يُرْجَعُوْنَ তাদেরকে ফিরিয়ে নেয়া হবে।

সরল অনুবাদ

৮২. এরপরও যারা মুখ ফিরিয়ে নেবে, তারাই হবে ফাসিক (পাপাচারী)। [এখানে আহলে কিতাবসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সতর্ক করা হয়েছে যে, মুহাম্মাদ (সাঃ)-কে প্রেরণের পরও তাঁর উপর ঈমান না এনে স্ব স্ব দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা সেই অঙ্গীকারের বিপরীত, যা আল্লাহ তা‘আলা নবীদের মাধ্যমে প্রত্যেক উম্মতের কাছ থেকে নিয়েছেন। সুতরাং এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নেয়া কুফরী। আর এখানে ‘ফাসেক’ এর অর্থ হচ্ছে ‘কাফির’। কেননা মুহাম্মাদ (সাঃ) এর নবুওয়াতকে অস্বীকার করাটা কেবল ফাসেকী কর্ম নয়; বরং এটি স্পষ্ট কুফরীর অন্তর্ভুক্ত।]

৮৩. তবে কি তারা আল্লাহর (দেয়া) জীবনব্যবস্থা বাদ দিয়ে (অন্য কোন জীবনব্যবস্থার) সন্ধান করে? অথচ আকাশসমূহ এবং পৃথিবীতে যারা আছে (সবাই) ইচ্ছায়-অনিচ্ছায় তাঁর কাছে আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নেয়া হবে।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. ইসলাম ব্যতীত অন্য কোন জীবনব্যবস্থার অনুসরণ করা যাবে না।

২. কেবল আল্লাহর কাছেই আত্মসমর্পণ করতে হবে।

৩. ইসলামের কোন বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়া যাবে না।