১
সূরা আলে ইমরান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৫
আয়াত : ১১৩ – ১১৫ আহলে কিতাবের একটি দলের ব্যাপারে সুসংবাদ
لَيْسُوْا سَوَآءًؕ مِّنْ اَهْلِ الْكِتَابِ اُمَّةٌ قَآئِمَةٌ يَّتْلُوْنَ اٰيَاتِ اللهِ اٰنَآءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُوْنَ (১১৩) يُؤْمِنُوْنَ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِي الْخَيْرَاتِؕ وَاُولٰٓئِكَ مِنَ الصَّالِحِيْنَ (১১৪) وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُؕ وَاللهُ عَلِيْمٌ ۢبِالْمُتَّقِيْنَ (১১৫)
শাব্দিক অনুবাদ
১১৩. لَيْسُوْا তারা নয় سَوَآءً সমান। مِنْ اَهْلِ الْكِتَابِ আহলে কিতাবের মধ্যে اُمَّةٌ একটি দল রয়েছে قَآئِمَةٌ অটল, يَتْلُوْنَ তারা পাঠ করে اٰيَاتِ আয়াতসমূহ اَللهِ আল্লাহর اٰنَآءَ বেলায় اَللَّيْلِ রাতের وَهُمْ এবং তারা يَسْجُدُوْنَ সিজদা করে।
১১৪. يُؤْمِنُوْنَ তারা বিশ্বাস করে بِاللهِ আল্লাহর প্রতি وَالْيَوْمِ الْاٰخِرِ ও শেষ দিবসের প্রতি, وَيَأْمُرُوْنَ এবং তারা আদেশ দেয় بِالْمَعْرُوْفِ সৎকাজের, وَيَنْهَوْنَ এবং তারা নিষেধ করে عَنِ থেকে اَلْمُنْكَرِ অসৎ কাজ وَيُسَارِعُوْنَ এবং তারা দ্রুত অগ্রসর হয় فِي الْخَيْرَاتِ কল্যাণের কাজে। وَاُولٰٓئِكَ আর তারাই مِنَ الصَّالِحِيْنَ সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
১১৫. وَمَا يَفْعَلُوْا আর তারা যাই করে مِنْ থেকে خَيْرٍ কল্যাণকর (কাজ) فَلَنْ يُّكْفَرُوْهُ কিছুতেই তা অস্বীকার করা হবে না। وَاللهُ আর আল্লাহ عَلِيْمٌ অধিক পরিজ্ঞাত بِالْمُتَّقِيْنَ মুত্তাকীদের সম্পর্কে।
সরল অনুবাদ
১১৩. তারা (আহলে কিতাবরা সবাই) সমান নয়। আহলে কিতাবের মধ্যে (সত্যের উপর) অটল একটি দল রয়েছে, তারা রাতের বেলা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে।
১১৪. তারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস করে, সৎকাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে এবং কল্যাণের কাজে দ্রুত অগ্রসর হয়; আর তারাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
১১৫. (সুতরাং) তারা যে কল্যাণকর কাজই করে কিছুতেই তা অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে ভালোভাবেই জানেন। [অত্র আয়াতে আহলে কিতাবের ঐ দলটির কথা বলা হয়েছে, যারা আকীদা-বিশ্বাস ও আচার-ব্যবহারের দিক থেকে মুসলিমদের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ ছিল। তারা অন্যদের মতো মুসলিমদের বিরুধিতায় লিপ্ত হতো না, সত্যকে পাওয়ার পর তারা তা প্রত্যাখ্যান করত না, তাদের মধ্যেও আল্লাহভীতি ছিল, তারাও যথাযথভাবে আল্লাহর ইবাদাত করত। যেমন- আবদুল্লাহ ইবনে সালাম, উসায়েদ ইবনে উবায়েদ, সা‘লাবা ও উসায়েদ প্রমুখ।]
আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা
১. আহলে কিতাবের মধ্যের একটি দল রয়েছে, যারা সত্যের উপর অটল।
২. রাতের বেলা আল্লাহর আয়াতসমূহ তথা কুরআন পাঠ করা এবং অধিক সিজদা করা অনেক সওয়াবের কাজ।
৩. কল্যাণকর কাজে খুব দ্রুত অগ্রসর হওয়া উচিত।
৪. সর্বদা মানুষকে সৎকাজের নির্দেশ দিতে হবে এবং অসৎ কাজ হতে নিষেধ করতে হবে।
৫. আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে।
৬. আল্লাহ তা‘আলা আহলে কিতাবের সৎলোকদেরও সৎকর্মের প্রতিদান দান করবেন।