hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

সূরার ফযীলত

নাওয়াস ইবনে সাম‘আন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ﷺ-কে বলতে শুনেছি যে, ক্বিয়ামতের দিন কুরআন ও কুরআন অনুযায়ী যারা আমল করত তাদেরকে আনা হবে। সূরা আল বাক্বারা ও সূরা আলে ইমরান অগ্রভাগে থাকবে। রাসূলুল্লাহ ﷺ সূরা দুটি সম্পর্কে তিনটি উদাহরণ দিয়েছিলেন, যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেন, এ সূরা দুটি দু’খন্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা দুটি কালো চাদরের মতো ছায়াদানকারী হিসেবে আসবে, যার মধ্যখানে থাকবে আলোর ঝলকানি অথবা এ সূরা দুটি সারিবদ্ধ দু’ঝাঁক পাখির আকারে আসবে এবং পাঠকারীর পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে। (সহীহ মুসলিম, হা/৮০৫)